1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হত্যাকাণ্ড: শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — মিয়া গোলাম পরওয়ার সৌদি আরব হাইল আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন ময়মনসিংহে ৬০ বছর বয়সী নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক ঝিনাইগাতীতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ খুলনার দাকোপে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, প্রদর্শনীতে উপচে পড়া ভিড়

মারুফ হাসান নাঈম
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে উন্নতির গতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদের পুরাতন চত্বর প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. টি. এম. ফয়জুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে বক্তারা বলেন, দেশীয় জাতের প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পশুপালন ব্যবস্থার আধুনিকীকরণ গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে। অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে অতিথিগণ সপ্তাহব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে প্রদর্শনীতে গবাদিপশু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি এবং বিভিন্ন আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তির সেবা স্টল প্রদর্শিত হয়। “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই স্লোগানকে সামনে রেখে পুরো সপ্তাহজুড়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

এবারের প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরির মোট ৩২টি স্টল বসে। দিনব্যাপী প্রদর্শনী উপভোগ করতে উপজেলার নানা শ্রেণিপেশার মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট