1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

মান্দায় ধানের শীষের প্রার্থী এম এ মতিনের ব্যানার ছেঁড়ার অভিযোগে ক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

আল আমিন, মান্দা,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা (নওগাঁ–৪) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা এম এ মতিনের সমর্থকদের ব্যানার ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে বিরূপ প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড সুষ্ঠু রাজনীতির পরিপন্থী। তারা বলেন, “রাজনীতি প্রতিযোগিতার হোক, প্রতিহিংসার নয়। ব্যানার ছিঁড়ে বা ষড়যন্ত্র করে এম এ মতিন ভাইয়ের জনপ্রিয়তা কমানো সম্ভব নয়। ব্যানার ছিঁড়ে ফেলা যায়, কিন্তু জনগণের ভালোবাসা ছিঁড়ে ফেলা যায় না।”এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন—এ ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে তুলছে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট