1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

খুলনার দাকোপের বাজুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া এস এন কলেজ মাঠে ১৫ অক্টোবর (বুধবার) বিকাল ৩ টায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। জমকালো অনুষ্ঠানে পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শাকিল আহম্মেদ দিলু। উদ্বোধনী খেলায় বাগেরহাট আদাঘাট ফুটবল একাদশ কে ৩-০ গোলে পরাজিত করে জয়ী হয় সিটেবুনিয়া জিতেন্দ্রনাথ ফুটবল একাদশ। হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আগামী ২৫ অক্টোবর (শনিবার) ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দিবেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, দাকোপ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমীন সানা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এস এম শামীম হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী কৌশল্যা রায়, উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রসেন রায়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল গাজী, বিএনপি নেতা মাইনুদ্দিন খান, আলামীন হোসেন রিংকু, ফয়সাল হোসেন, ছাত্রদল কলেজ আহবায়ক রিয়াজ মোরসেদ, বিএনপি নেতা হাফিজুল শেখ, মনির হোসেন, সেলিম শেখ, জিয়া গাজী, খালেদ ফরাজী প্রমুখ। সরদার জুলফিকার আলী জুলু’র সভাপতিত্বে খেলা পরিচালনা করেন সাইফুল ইসলাম বাবু ও সবুর সানা I

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট