1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে ০৩ (তিন কোটি) টাকা মুল্যের সাপের বিষ উদ্ধার ও ০২ জন আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম অদ্য ০৫/০৯/২০২৫ খ্রি. ১৭:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার ঠনঠনিয়া মন্ডলপাড়া জনৈক মোঃ ফেরদৌস (৭৪), পিতাঃ মৃত আঃ মজিদ এর হেফাজতে থাকা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা মুল্যবান সাপের বিষ (কোবরা) নিজ হেফাজতে রেখে তা বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবির একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়া সদর থানার ঠনঠনিয়া মন্ডলপাড়া শহীদ নগর জনৈক আঃ রউফ এর বসতবাড়ীর দক্ষিন পাশে পাকা রাস্তার উপর আসামী ০১। মোঃ ফেরদৌস (৭৪), পিতাঃ মৃত আঃ মজিদ, ঠনঠনিয়া, মন্ডলপাড়া ০২। মোঃ রমজান আলী (৫৫), পিতাঃ মৃত আজিমুদ্দিন প্রাঃ, সাং- গোহাইল সুত্রাপুর, উভয় থানা ও জেলাঃ বগুড়াদের আটক করে। তাদের হেফাজতে থাকা ০১ টি বড় কাগজের কার্টুনের মধ্যে ০৫ টি কাঁচের পাত্রের মধ্যে রাখা সাপের বিষ। সাপের বিষ তরল, পাউডার ও দানাদার আকারে কাচের জারে পাওয়া যায়। প্রতিটি জারে ইংরেজিতে RED DRAGON COMPANY, MADE IN FRANCE লেখা আছে, যার আনুমানিক বাজার মুল্য ০৩ (তিন) কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিদেশ হতে এনে বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট