1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার

খুলনার দাকোপে টমেটো চাষে লাভের বদলে লোকসানে চাষিরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপে টমেটো চাষে লাভের বদলে বড় লোকসানে পড়েছেন চাষিরা। এবার এক বিঘা জমিতে টমেটো চাষ করেছেন দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের মধ্যম পাড়া যা পাতশিয়াল ডাঙ্গা গ্রাম নামে পরিচিত গ্রামের বিজন গাইন। তিনি বলেন আমার মতো অনেকই টমেটো চাষ করেছে ফলনও ভালো হয়েছে। কিন্তু বিক্রি করতে গিয়ে মাথায় হাত। প্রতি কেজি টমেটো ৩-৫ টাকা দরে বিক্রি করছেন। অথচ কেজিতে খরচ পড়েছে ২০ টাকার মতো। এতে লাভের আশা তো দূরের কথা, চাষের দেনা পরিশোধ নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন তিনি। খেতেই পঁচে যাচ্ছে তাদের টমেটো বাজারে যে দাম তাতে তোলার খরচ উঠবে না। শুধু বিজন নন, টমেটো চাষ করে এবার উপজেলার হাজারো কৃষক এখন লোকসানের মুখে পড়েছেন। টমেটো চাষিরা বলছেন, এবার বীজ ও সারের দাম বেশি হওয়ায় প্রতি কেজি টমেটো উৎপাদনে খরচ পড়েছে ১৯-২০ টাকা। সেই টমেটো বাজারে ২-৩-৫ টাকা কেজি দরে বিক্রি লোকসানে পড়তে হচ্ছে তাদের। তারা ন্যায্য দাম পাচ্ছেন না। মাঝখানে পাইকারি ব্যবসায়ীরা ঠিকই লাভবান হচ্ছেন। এ অবস্থায় হাজারো কৃষককে লোকসানের মুখে পড়তে হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনা জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় চলতি মৌসুমে টমেটোর অতিরিক্ত আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে। তবে বাজারে দাম না থাকায় লোকসানের মুখে
পরেছে চাষিরা। উপজেলার বিভিন্ন এলাকার চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, লাভের আশায় এবারও চাষিরা নানা জাতের টমেটো চাষ করেছেন তারা। প্রতি বছরের মতো তারা আগাম টমেটো চাষ করেছে। আর বাজারে বীজ, সার ও কীটনাশকের যে দাম এতে করে অন্যান্য বছরের তুলনায় চাষের খরচ বেড়েছে। কিন্তু এখন বিক্রি করে লোকসানে পড়ছেন। কৃষকরা জানান, গত মৌসুমে রোজার সময় প্রতি কেজি টমেটোর দাম উঠেছিল ১০০-১২০ টাকা পর্যন্ত। তাতে এক কমবেশি সবাই লাভবান হয়েছেন। সেই আশায় এবার বেশি জমিতে আবাদ করেছেন। এবার মৌসুমের শুরুতেই প্রতি কেজি বিক্রি হয় ৮০ টাকায়। এখন মাঠে সেই টমেটো বিক্রি হচ্ছে ২ থেকে ৩ টাকায়। এই পানির দামে বিক্রি করে এখন লোকসান গুনতে হচ্ছে সকল চাষীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট