1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক

ঝিনাইগাতিতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংক হাতীবান্ধা শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে ওই শাখার সাইন বোর্ডে আগুন ধরিয়ে সটকে পড়লে তাৎক্ষণিক তা নিভিয়ে ফেলেন এলাকাবাসী। ফলে সাইন বোর্ডটি ছাড়া তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে এলাকাবাসী জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা এ আগুন ধরিয়েছে। এদিকে আগুন লাগানোর পরপরই ঝিনাইগাতী ও শেরপুরের ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক নেতার ফেসবুক আইডি থেকে আগুনের লাগানোর ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে। তাদের শেয়ার করা একটি ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, মুখ কাপড় দিয়ে ঢাকা একজন লাঠির মাথায় কাপড়ে পেট্রোল ঢেলে মশালের মতো করে সাইন বোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছে। আরেক ভিডিওতে দেখা যায়, বোতল থেকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। এসময় তাদের কথোকপথনও শোনা যায়। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা দাবী করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমীন জানিয়েছেন, আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে নিভিয়ে ফেলা হয়েছে। দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট