1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

সোনামুখী মেলার মেয়াদ শেষ,প্রশাসনের উচ্ছেদ অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

শ্পেশাল প্রতিনিধিঃমোঃআব্দুর রহিম

নির্ধারিত মেয়াদ শেষ হলেও চলছিলো সিরাজগঞ্জের কাজিপুরের স্বারদীয় দুর্গোউতসব উপলক্ষে ঐতিহ্যবাহী সোনামুখী মেলা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজক কমিটিকে একাধিকবার মেলা বন্ধের নির্দেশ দেওয়া হলেও কোন কর্নপাত করেনি মেলা কমিটি।
ফলে শুক্রবার (৩১ অক্টোবর) বেলা এগারোটায় মেলায় সেনাসদস্য, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সিরাজগঞ্জের জেলা প্রশাসন থেকে গত ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের জন্য কাজিপুরের সোনামুখী মেলার অনুমোদন নেন মেলা কমিটি । হিসেব অনুযায়ী মেলার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও মেলা বন্ধ না করে নিয়মিত চালিয়ে যাচ্ছিলো আয়োজকেরা। পরে মেলায় উচ্ছেদ অভিযান চালায় যৌথবাহিনী।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, “মেলা বন্ধ করতে আয়োজক কমিটিকে বারবার বলা হয়েছে। কিন্তু তারা বন্ধ করেননি। সরকারি নির্দেশনা অমান্য করায় আজকে অভিযান চালিয়ে সব উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, “অভিযান চলাকালে মেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যবসায়ীদের পক্ষে তিনজন তাদের অপরাধ স্বীকার করেন এবং এমন অপরাধ আর করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। ভোগ্যপণ্যের আর্থিক ক্ষয়-ক্ষতির বিষয় বিবেচনা করে ব্যবসায়ীদের নিজেদের সব কিছু দ্রুত সরিয়ে নেয়ার জন্য সুযোগ দেয়া হয়েছে।

কাজিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) নূরে আলম শুক্রবার বিকেলে বলেন,তিন জনকে নিয়ে আসা হয়েছে। মেলার সবকিছু সরিয়ে না নেওয়া পর্যন্ত তাদের ছাড়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট