1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

দোকানের কর্মচারী থেকে ভারতের শীর্ষ ধনীদের তালিকায় এম এ ইউসুফ আলী। তিন হাজার কোটি টাকা ব্যায়ে গুজরাটে খুলছেন ভারতের সর্ববৃহৎ শপিং মল।

মো লুৎফুর রহমান রাকিব
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি।

একটি দোকানের কর্মচারী হিসেবে নিজের কর্মজীবন শুরু করে দেশের শীর্ষ ধনীদের তালিকায় স্থান করে নেওয়া একজন ভারতীয় ব্যবসায়ী এম এ ইউসুফ আলী। শুধু এখানেই শেষ নয় ফোর্বস ম্যাগাজিনের তালিকায় ইউসুফ আলী বিশ্বের ৩৪৯তম ধনী এবং মধ্যপ্রাচ্যে শীর্ষ ভারতীয় ধনী হিসেবে খ্যাতি লাভ করেন। বলছিলাম বিখ্যাত লুলু গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেরালার এম এ ইউসুফ আলীর কথা। লুলু মল প্রচারের আলোয় আসে আর এস এসের আক্রমণের মাধ্যমে। অভিযোগ ছিলো, উত্তর প্রদেশে লুলু মলের ভেতরে একজন গ্রাহকের নামাজ পড়াকে নিয়ে। লুলু মলের মূল কর্তা এম এ ইউসুফ আলী যিনি কেরালা রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি, যার মোট সম্পদের পরিমাণ ৬১,২৫৭ কোটি টাকা। ১৯৫৫ সালে কেরালার ত্রিশুরে জন্মগ্রহণকারী ইউসুফ আলী ১৯৭৩ সালে এক আত্মীয়ের মুদি দোকানে কাজ করার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক শপিং মল খুলে রীতিমতো হইচই ফেলে দেন সারা বিশ্বে। সংযুক্ত আরব আমিরাত সহ ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে এই লুলু মল। বর্তমানে লুলু গ্রুপ গুজরাটের আহমেদাবাদে ৩’৫০,০০০ বর্গফুট আয়তনের একটি মল খুলছে, যা হবে ভারতের সবথেকে বড় শপিং মল। এই মলের জন্য ৫১৯ কোটি টাকার জমি অধিগ্রহণ করেছেন ইউসুফ আলী। ৪০০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে ভারতের সর্ববৃহৎ এই মল, যার কাজ শুরু হয় ২০২৪ সাল থেকে। এই মলে ৩০০ টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড, আইম্যাক্স সহ ১৫টি স্ক্রিনের একটি মাল্টিপ্লেক্স, একটি বড় ফুড কোর্ট এবং একটি শিশুদের বিনোদন কেন্দ্র থাকবে। যেখানে একসঙ্গে কাজ করবেন ১২,০০০ লোক। পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত বিজনেস টাইকুন এম এ ইউসুফ আলী এক সাক্ষাৎকারে বলেন তাঁর ব্যবসা জীবনের অনুপ্রেরণা মহানবী হজরত মোহাম্মদ সাঃ, যিনি প্রথম জীবনে ছিলেন একজন ব্যবসায়ী। তিনি শিখিয়েছিলেন কিভাবে সৎপথে ব্যবসা করে সফল হওয়া যায়। ইউসুফ আলী বলেন লুলু মল মানুষকে ন্যায্য দামে উন্নতমানের বিভিন্ন সামগ্রী প্রদান করে কমদিনের মধ্যে সকলের কাছে আস্থাভাজন হয়ে উঠে। এবং তিনি সর্বদা নিজের কর্মে সৎ থাকতে চান বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট