1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

বগুড়া সিটি কর্পোরেশন অন্যতম মাইলফলক, আসছে ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি: তানসেন আলী মন্টু

আগামী বিজয় দিবসের আগেই আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন মর্যাদা পাচ্ছে বগুড়া। অনেক আগেই উন্নীত হওয়ার অন্যতম মাইলফলক অতিক্রম করেছে, বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

গতকাল সোমবার দুপুরে তিনি বগুড়া পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। শহরের সাতমাথা এলাকা পরিদর্শন ও সিটি কর্পোরেশন মর্যাদার আটটি শর্ত পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, নগর পরিকল্পনাবিদসহ পৌর কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে যুগ্ম সচিব বলেন, একটি পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে আটটি শর্ত প্রতিপালন করতে হয়। সবগুলো শর্তই এখানে পূর্ণ। সিটি কর্পোরেশন প্রক্রিয়ার অংশ হিসেবে বগুড়া পরিদর্শনে এসেছি। সরেজমিন প্রতিবেদন সচিব কমিটির সভায় উপস্থাপন হবে। আশা করছি, আগামী বিজয় দিবসের আগেই বগুড়া হবে সিটি কর্পোরেশন।
যুগ্ম সচিব আরও বলেন, একটি সিটি কর্পোরেশনে ন্যূনতম চার লাখ জনগোষ্ঠী থাকতে হয়। বগুড়ায় ১০ লাখ মানুষ বসবাস করে। প্রতিবছর ৫ কোটি টাকা রাজস্ব দরকার, এখানে গত বছর প্রায় ৪৫ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট