1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

নওগাঁয় মান্দায় ৫ দফা দাবীতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

আলা আমিন নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় মান্দা উপজেলা সদর প্রসাদপুর বাজারে ৫ দফা দাবীতে জামায়াতের ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় মান্দা উপজেলা জামায়াতের উদ্যোগে প্রসাদপুর বাজারে ৫ দফা দাবীতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মান্দার ১৪ টি ইউনিয়ন থেকে আগত ব্যাপক লোকসমাগমে বিক্ষোভ মিছিলটি উপজেলা কোর্ট মসজিদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চার মাথার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা আমীর মাওলানা মো আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ-৪(মান্দা) আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারী ইলিয়াস খান, রফিকুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকিব,যুব সভাপতি আব্দুল মালেক, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, ব্যবসায়ী ফোরাম সভাপতি মো আব্দুর রাকিব চৌধুরী, মান্দা সদর চেয়ারম্যান ডা তোফাজ্জল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশে যদি বৈষম্য দূর করতে চান, তাহলে সৎ দেশ প্রেমিক এবং খোদাভীরু মানুষদেরকে সংসদে পাঠাতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাসীদের ঠাঁই নাই। জুলাই সনদ বাস্তবায়ন করা,পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, খুনি ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টিসহ ১৪দলকে নিষিদ্ধ করা ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না। কেউ যেন কেন্দ্র দখল করে ভোট বানচাল করতে না পারে সেজন্য সবাইকে কেন্দ্র পাহারা দিতে হবে, নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট