1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

ঢাকায় শুরু হলো ২৪তম টেক্সটাইল ও গার্মেন্টস প্রদর্শনী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ভালুকা  প্রতিনিধি: মো: আল-আমীন আহমেদ 

ঢাকা, ১১ সেপ্টেম্বর:বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্পে বিশ্বমানের প্রযুক্তি, যন্ত্রপাতি ও কাঁচামাল সরবরাহে বহুল আলোচিত প্রদর্শনী “২৪তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন” আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে। এ প্রদর্শনী চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।এ প্রদর্শনীর মূল তিনটি অংশ হচ্ছে— আন্তর্জাতিক টেক্সটাইল ও পোশাক শিল্পের প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনী। আন্তর্জাতিক সুতা, ফেব্রিক, ট্রিমস ও অ্যাকসেসরিজ প্রদর্শনী। আন্তর্জাতিক ডাইস্টাফ, ফাইন ও বিশেষায়িত কেমিক্যালস প্রদর্শনী।বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (BCFEC), পূর্বাচলে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তারা বস্ত্রশিল্পে ব্যবহৃত অত্যাধুনিক মেশিনারি, সুতা, ফেব্রিক, ট্রিমস ও অ্যাকসেসরিজ, ডাইস্টাফ ও কেমিক্যালস প্রদর্শন করবে।আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল (CEMS Global) জানায়, গত ২৪ বছর ধরে নিয়মিতভাবে আয়োজিত এই প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বড় ভূমিকা রেখে আসছে। এটি দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত শিল্প প্রদর্শনী হিসেবে স্বীকৃত।প্রদর্শনীর মাধ্যমে দেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক প্রযুক্তি ও কাঁচামালের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে শিল্পের নতুন সম্ভাবনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং রপ্তানির নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট