1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি

জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের আয়োজনে “দোয়া ও মিলাদ মাহফিল”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

শাহিন আকন, কুয়েত থেকে

জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সম্মানিত উপদেষ্টা, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির জ্যেষ্ঠ নেতা, সিলেট জেলা- বিয়ানি বাজার উপজেলার “মরহুম আজাদ মিয়া মেম্বারের” মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন কুয়েত কর্তৃক গত ৮ মে ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সম্মানিত সভাপতি, আব্দুল হাই মামুন এর সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সম্পাদক, মুরাদুল হক চৌধুরীর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নেতৃবৃন্দ,, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। বাংলা প্রেসক্লাব কুয়েতের নেতৃবৃন্দ,,বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিনিধিবৃন্দ ,,সাংবাদিকবৃন্দ সহ সকল শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম আজাদ মিয়া মেম্বার দীর্ঘ দুই যুগের ও বেশি সময় কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে নিজ জন্মভূমিতে ফিরে যান এবং গত সপ্তাহে সৃষ্টিকর্তার ডাকে না ফেরার দেশে চলে যান। তার দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানি বাজার উপজেলায়। কুয়েতে থাকা অবস্থায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সংযুক্ত ছিলেন।তাকে স্মরণ করে সম্মানজনক স্মরণসভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করায় বক্তারা বলেন নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। তার সম্মানে এত সুন্দর আয়োজন করার জন্য বক্তারা জালালাবাদ এসোসিয়েশন কুয়েতকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা বলেন মরহুম আজাদ মিয়া মেম্বার একজন ভালো মনের মানুষ ছিল, তিনি দেশে এবং কুয়েতে অনেক মানবতার কাজ করেছেন, মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকতেন। পরে আমাদের দয়াল নবী, প্রিয় নবীর শানে মিলাদ, দুরুদ ও সালাম পেশ করা হয় এবং মোনাজাতের মাধ্যমে, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট