1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার

শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শেরপুর পতিনিধি

শেরপুর সদর থানায় মর্জিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ উঠেছে। এই হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শেরপুরের নিউ মার্কেটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহতের শোকাতুর বাবা-মা।নিহতের পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে শেরপুর সদর উপজেলার পশ্চিম দড়িপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে মোঃ হাছেন আলীর সাথে মর্জিনা আক্তারের পারিবারিকভাবে বিবাহ হয়। তাঁদের দাম্পত্য জীবনে মোছাঃ সানিয়া আক্তার (০৮) ও মোহাম্মদ আলী (০৪) নামে দুটি সন্তান রয়েছে। বিগত প্রায় ৪ বছর ধরে মর্জিনার স্বামী হাছেন আলী জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছেন। স্বামী প্রবাসে থাকার সুবাদে মর্জিনা তাঁর সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। অভিযোগ রয়েছে, এই সময়ে তুচ্ছ বিষয় নিয়ে শ্বশুর কেফাজ উদ্দিন ও শাশুড়ি মহরা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা মর্জিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।নিহতের মা মোছাঃ নার্গিস বেগম উল্লেখ করেন, গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকায় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শ্বশুর ও শাশুড়ি মর্জিনাকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এরপর ৩১ জানুয়ারি গভীর রাত ৩টার দিকে নিহতের পরিবারকে মোবাইলে জানানো হয় যে, মর্জিনা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।নিহতের মা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেনঃ “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আমার মেয়ে মর্জিনার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলছে, কিন্তু তার হাঁটু খাটের ওপর লেগে ছিল। এটি স্পষ্টত একটি সাজানো নাটক। আমাদের দৃঢ় বিশ্বাস, ৩০ জানুয়ারি  থেকে ৩১ জানুয়ারি রাত ৩টার মধ্যে যেকোনো সময় শ্বশুরবাড়ির লোকজন মর্জিনাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি ঝুলিয়ে রেখেছে।”এবং( মৃত মর্জিনার ৪বছরের ছেলে মোহাম্মদ আলী বলেন আমি দেখি আমার দাদা আমার মায়ের গলায় অরুনা পেচিয়ে দুইজনে টানাটানি করছে পরে আমি গোমাইপরী) এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্তরা হলেনঃ ১. মোঃ কেফাজ উদ্দিন ওরফে কেফা (৬০) (শ্বশুর) ২. মোছাঃ মহরা বেগম (৫০) (শাশুড়ি) ৩. মোছাঃ মমতা বেগম (৩০) (ননদ) ৪. মোছাঃ মুম্মিতা বেগম (২৫) (ননদ) ৫. মোঃ মজিবর রহমান (৪০) ৬. মোঃ কোকিল মিয়া (৩০) এবং আরও অজ্ঞাতনামা ২/৩ জন।সংবাদ সম্মেলনে মর্জিনার বাবা-মা কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান যেন অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হয়। তারা অভিযোগ করেন, আসামীরা প্রভাবশালী হওয়ায় এবং ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় এখনো তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।শেরপুর সদর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল এবং প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট