1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর

নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এইচ এম জাকির হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি 

নরসিংদীর পলাশ–২ আসনের আমদিয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খানের সমর্থনে একাধিক উঠান বৈঠক ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আমদিয়া ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি আয়োজিত হয়।কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উঠান বৈঠকগুলোতে বক্তারা বলেন, ডক্টর আব্দুল মঈন খান একজন অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও জনগণের নেতা। তাঁরা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সফল মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আখালিয়া ফরিদা হাসেম কলেজ সংলগ্ন মাঠের উঠান বৈঠক সভাপতিত্ব করেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ও কারা নির্যাতিত নেতা ই এম মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী জেলা বি এন পির সহ সভাপতি হারুন অর রশিদ, পলাশ উপজেলা বি এন পি র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন, নরসিংদী জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুব আলম, সিনিয়র সহসভাপতি হাজী আবু ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক আইনুল হক।আরও বক্তব্য রাখেন লন্ডনে বসবাসরত লন্ডনস্থ নরসিংদী জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর মিলন, আমদিয়া যুবদলের সভাপতি আহসান উল্লাহ, আমদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খোরশেদ আলম,যুবদল নেতা সাইফুল ইসলাম, আমদিয়া ইউনিয়ন বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরাউঠান বৈঠক ও গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট