1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি

বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি তানসেন আলী মন্টু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে বগুড়া-৬ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে ১৪নং ওর্য়াড এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়।উক্ত গণসংযোগ ও প্রচার-প্রচারণায় নেতৃত্ব দেন এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার।এ সময় তিনি বলেন, “ বগুড়া জেলা কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষের বিজয় ছারা কোন বিকল্প নেই। বগুড়া সদর উপজেলা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালসহ পুরো বগুড়ার সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষ মার্কায় ভোট দেওয়া অত্যন্ত জরুরি। দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলেই স্বাস্থ্যখাতসহ সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।”তিনি আরও বলেন, “বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ধানের শীষের বিকল্প নেই। জনগণের আশা-ভরসার প্রতীক হচ্ছে ধানের শীষ।”গণসংযোগকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে আবারও প্রমাণিত হয়েছে যে, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ধানের শীষই জনগণের ঐক্যবদ্ধ শক্তির প্রতীক।শেষে আরমান হোসেন ডলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, জনগণের ঐক্যবদ্ধ রায়ে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।” জয় হোক গণতন্ত্রের। জয় হোক মানুষের অধিকার আন্দোলনের।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট