1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মোতায়েনকৃত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝিনাইগাতী আদর্শ মহিলা কলেজে স্থাপিত বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্পে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মহাপরিচালক স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিজিবি মহাপরিচালক সভায় উপস্থিত কর্মকর্তাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে আসন্ন নির্বাচনে অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক, শেরপুর। মো. কামরুল হাসান, পুলিশ সুপার, শেরপুর। লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, অধিনায়ক, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়ন। মেজর আসিফ আল রাজেক, কোম্পানি কমান্ডার, র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুর। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সংশ্লিষ্টদের সতর্ক অবস্থানে থেকে জননিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট