1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হত্যাকাণ্ড: শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — মিয়া গোলাম পরওয়ার সৌদি আরব হাইল আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন

ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি:আরিফুল ইসলাম।

টাঙ্গাইলের ধনবাড়ীতে ৭ বছর বয়সী এক শিশুর বস্তা বন্ধি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(১ফেব্রæয়ারী) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের এক পরিত্যাক্ত ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।নিহত শিশুর বড় ভাই জুবায়ের হোসেন জানান, গত ২৬ জানুয়ারী সোমবার বাড়ী থেকে নিখোঁজ হয় ছোট বোন তৃতীয় শ্রেনীর ছাত্রী মারিয়া(৭)। এলাকায় মাইকিং সহ অনেক খোঁজা খুঁজির পর কোথাও না পেয়ে সন্দেহজনক ভাবে পাশের বংশাই নদীতে ফায়ার সার্ভিসের ডুবরী দল এক দিন উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। এঘটনায় আমার বোন জামাই মারিয়ার বাবা উজ্জল হোসেন গত শুক্রবার (৩১ শে জানুয়ারী) ধনবাড়ী থানায় সাধারণ ডায়রী করেন । এর পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। এর মধ্যেই রবিবার(১লা ফেব্রæয়ারী) ভোরে স্থানীয় মুসল্লিরাা ফজর নামায শেষে বাড়ী ফেরার পথে রাস্তার পাশের মৃত নান্নু মিয়ার পরিত্যক্ত ঘরের ভিতর থেকে লাশের দুর্গন্ধ পায়। স্থানীয়রা পরিত্যাক্ত ওই ঘরে খোঁজাখুজি শুরু করে ঘরের ভিতরে থাকা এক স্টীলের বাক্সে বস্তাবন্ধিবস্থায় আমার ছোট শিশু বোনটির লাশ দেখতে পায়। পরে পুলিশ কে খবর দিলে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেই সাথে আমাদের সন্দেহ করা স্থানীয় ময়েন উদ্দিনের ছেলে সুমন(২৫) ও আ: রহিমের ছেলে রাফিউল(১৬) দুজনকে পুলিশ থানায় নিয়ে যায়। ওই দুই জন সকল জনসাধারণের সামনে স্বীকার করেছে দ্জুনে ধর্ষণের পরে তাকে হত্যা করে বক্সের মধ্যে রেখেছে। এঘটনায় আমার শিশু বোন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবী করছি।নিহত শিশুর মা জবেদা, নানা ময়নাল হোসেন ও পরিবারের অন্য স্বজনরা শিশু মারিয়া হত্যাকারীসহ যারা জড়িত আছে তাদের কে দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার ফাঁসির দাবী করছি প্রশাসনের কাছে।স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান উক্ত ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রæত দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।এঘটনায় সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম ও ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শণ করেন।সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম জানান, বস্তাবন্ধিবস্থায় ঘরের ভিতরে লাশের গন্ধ পাওয়া যায় এমন খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সেই সাথে উক্ত ঘটনার তদন্তরে স্বার্থে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ময়েন উদ্দিনের ছেলে সুমন(২৫) ও আ: রহিমের ছেলে রাফিউল (১৬) দুজনকে পুলিশি হেফাজতে ধনবাড়ী থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পর মূল রহস্য জানা যাবে। শিশু মারিয়া নিখোঁজের পর মারিয়ার বাবা উজ্জল হোসেন গত শুক্রবার (৩১ শে জানুয়ারী) ধনবাড়ী থানায় সাধারণ ডায়রী করেছেন। তারিখ:০১-০২-২০২৬খ্রি:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট