1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হত্যাকাণ্ড: শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — মিয়া গোলাম পরওয়ার সৌদি আরব হাইল আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন

সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এস. এম. কে. মিজান,ময়মনসিংহ।

সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্যের এক নতুন মাইলফলকে পৌঁছালেন বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি জনাব আব্দুল হক লিটন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে আইডি কার্ড গ্রহণ করেন। এটি তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের একটি গর্বের ও দায়িত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সাংবাদিকতার পথচলা শুরু হয় হালুয়াঘাট প্রতিনিধি হিসেবে। পরবর্তীতে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে। দীর্ঘ সময় মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্বের ধারাবাহিকতার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে বিজয় টিভি কর্তৃপক্ষ তাঁকে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব অর্পণ করে। নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিজয় টিভির সম্মান অক্ষুণ্ন রেখে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছি। বিভাগীয় প্রতিনিধি হিসেবে অর্পিত দায়িত্ব জনস্বার্থে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে যথাযথভাবে পালন করার অঙ্গীকার করছি।একই সঙ্গে তিনি সহকর্মী সাংবাদিক, সংশ্লিষ্ট মহল ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।বিজয় টেলিভিশন এর দায়িত্বের সাথেও তিনি বর্তমানে তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার হালুয়াঘাট প্রতিনিধি হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি হালুয়াঘাট প্রেসক্লাব ও ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এছাড়া মানবাধিকার কমিশন ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) হালুয়াঘাট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।সাংবাদিকতার পেশায় তিনি এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট