1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হত্যাকাণ্ড: শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — মিয়া গোলাম পরওয়ার সৌদি আরব হাইল আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন ময়মনসিংহে ৬০ বছর বয়সী নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক ঝিনাইগাতীতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ খুলনার দাকোপে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

নরসিংদীতে আবারও ভূমিকম্প — বিকেল ৪টা ১৫ মিনিটে কেঁপে উঠল জেলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

সালমা স্টাফ রিপোর্টার

নরসিংদীতে আজ বিকেল ৪টা ১৫ মিনিটে নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী অঞ্চলের ভেতরেই ছিল। সাম্প্রতিক সময়ে জেলায় পরপর ভূমিকম্প ঘটায় জনমনে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।হঠাৎ কম্পন শুরু হলে ঘরবাড়ি কেঁপে ওঠে এবং আতঙ্কে মানুষ দ্রুত ঘর থেকে বের হয়ে আসে। কেউ ভবনের আঙিনায়, কেউবা রাস্তায় অথবা খোলা স্থানে আশ্রয় নেন। বিশেষত দিনের বেলায় ভূমিকম্প হওয়ায় অফিস–ফেরত মানুষ, কলেজ–ছাত্রছাত্রী ও স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়তি চাঞ্চল্য দেখা যায়।স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে ছোট-বড় ভূমিকম্প অনুভব করায় তারা চরম উদ্বেগে আছেন। এক বাসিন্দা বলেন গত কয়েক দিনে একের পর এক কম্পন হচ্ছে। আজ আবার ৩.৬ মাত্রার কম্পন—এখন আর কেউ নিশ্চিন্তে ঘরে থাকতে পারছে না। রাত হলে আমরা বাইরে রাস্তায় অবস্থান করেছে অনেকেই জানান শিশু, নারী, বৃদ্ধ—সবাই আতঙ্কে। ঘর ছাড়াই রাত কাটাচ্ছে অনেকে।এ পরিস্থিতিতে স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ভূমিকম্প পর্যবেক্ষণ জোরদার করবে, ভবনগুলোর ঝুঁকি মূল্যায়ন করবে এবং জরুরি নির্দেশনা দেবে। অনেকেই আশঙ্কা করছেন, পরবর্তী কম্পন যদি আরও শক্তিশালী হয়, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।নরসিংদীতে চলমান ভূমিকম্প পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত তথ্যপ্রাপ্তি, ভবনের নিরাপত্তা যাচাই এবং জরুরি প্রস্তুতি গ্রহণের মাধ্যমে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট