1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

খুলনার দাকোপে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

বুধবার ২৬ নভেম্বর ২০২৫: দুপুর ১২ টায় দাকোপ উপজেলা কমপ্লেক্স হলরুমে ডিআরআর-সিসিএ প্রকল্পের সহযোগিতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UzDMC) ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা মিলিতভাবে দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সভায় সভাপতিত্ব করেন মোঃ আসমত হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও UzDMC চেয়ারম্যান। তিনি বলেন, “উপজেলায় দুর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় বাড়ানো জরুরি। আমাদের লক্ষ্য, ঝুঁকিপূর্ণ মানুষদের নিরাপদ রাখতে সবাই একসাথে কাজ করবে।” সভা পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহিদুল্লাহ। তিনি সভায় সাম্প্রতিক ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরেন। তিনি বলেন, “এই ধরনের সমন্বয় সভার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সচেতন করতে এবং দুর্যোগের সময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সাহায্য করতে পারব।” সভায় উপজেলা ভূমি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, পশুসম্পদ কর্মকর্তা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া DRR-CCA প্রকল্পের দাকোপ টিম, ইউনিয়ন চেয়ারম্যানগণ, সিপিপি সদস্য এবং স্থানীয় এনজিও (JJS, Ad-din) এর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন জানিয়েছেন, এই ধরনের সমন্বয় সভা নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষও সময়মতো সচেতন হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট