1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক

দাকোপে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবি মৌসুমের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টারঃ-
খুলনার দাকোপ উপজেলায় কৃষিনির্ভর উৎপাদন
বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা
মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২৪ নভেম্বর
সোমবার সকাল ১১ টারদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হল রুমে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নিবাহী অফিসার মোঃ আসমত হোসেন। উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। এসময় তিনি বলেন কৃষি সম্প্রসারণের উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সার ও বীজ বিতরণ সরকারের কৃষি উন্নয়নের একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা আশা করি এ বীজ ও সার বিতরণের মাধ্যমে দেশে কৃষি সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে। কৃৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, কৃষকদের উন্নয়নের স্বার্থে আমরা সব সময় তাদের পাশে রয়েছি। সময় মত সার ও বীজ বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছি। কৃষক এগিয়ে গেলে দেশে এগিয়ে যাবে। কৃষকের মাঝে উচ্চফলনশীল সরিষা, গম, ভুট্টা, বাদাম, সূর্যমুখী, লাউ এবং বিভিন্ন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শহীদুল্লাহ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট