1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক

আনোয়ার হোসেন উজ্জ্বলের নির্দেশনায় চারঘাটে বিএনপির ৩১ দফা প্রচারণা, ধানের শীষে ভোট চাইলেন নেতারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বেলাল হোসেন :

চারঘাট উপজেলার নন্দনগাছী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরে জনসংযোগ ও গণপ্রচারণা চালানো হয়েছে।

রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলের নির্দেশনায় নিমপাড়া ইউনিয়ন বিএনপি ও চারঘাট উপজেলা বিএনপির নেতারা এই প্রচারণা পরিচালনা করেন। নেতৃত্ব দেন চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা।

প্রচারণাকালে নেতারা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও দমননীতির কথা উল্লেখ করে গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সমর্থন চান।

এ সময় তারা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান, যেখানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়।

নিমপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফা দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

এই সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, নিমপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট