1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক

বানেশ্বরে মর্ডান কসমেটিকস ফ্যাক্টরিতে অভিযান: ২ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ব্যুরো চিফ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে অবস্থিত মর্ডাণ কসমেটিকস অ্যান্ড হারবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কারখানায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওজনে কম দেয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেভেলিং ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এ অনিয়মের দায়ে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস, এবং র‌্যাবের মেজর আসিফ আল রাজেক। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে পণ্যে ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে ত্বকের জন্য প্রসাধনী পণ্য উৎপাদন করা হচ্ছিল।
র‌্যাব জানায়, এই ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ। অভিযানের পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানায়, আপনারা সকলেই অবগত আছেন যে, বিগত বেশ কিছুদিন ধরে নাম-সর্বস্ব কিছু কসমেটিকস প্রতিষ্টানের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছিলো। আজ বৃহস্প্রতিবার তারই পরিপ্রেক্ষিতে এই প্রতিষ্টানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। আমরা অভিযানে বেশ কিছু অসংগতি পেয়েছি। প্রথমত প্রতিষ্ঠানটি ওজনে কম দিয়ে গ্রাহকের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছিলো। এছাড়া অনুমোদনবিহীন পণ্য উৎপাদন, বিধিবর্হিভূত লেবেলিং এর ব্যবহার ও এক্সপার্ট না হওয়া সত্ত্বেও অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে পণ্য উৎপাদন করে বাজারজাত করছিলো। অনুমোদনবিহীন অন্যান্য যেসকল প্রতিষ্ঠান রয়েছে তাদের বিরুদ্ধেও খুব দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করা হবে জানানো হয়। উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট