1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক

শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

এডমিন মো:সাঈম খান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

প্রতিবেদন এডমিন

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার রাতে দেওয়া বিবৃতিতে সংস্থাটির মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনের সময় যেসব গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, সেগুলোর দায়ীদের ন্যায়সংগতভাবে বিচারের আওতায় আনা জরুরি। ভুক্তভোগীরা ন্যায়বিচার চান, অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার

লঙ্ঘনকে আরও বাড়িয়ে দেয়। কোনো ন্যায়বিচার ব্যবস্থায় এর (মৃত্যুদণ্ডের) স্থান নেই।

২০২৪ সালের আন্দোলনে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত ও হাজারো আহত হওয়ার ঘটনায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও

আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বিচারপ্রক্রিয়া হওয়া উচিত উল্লেখ করে অ্যামনেস্টি আরও জানায়, ২০২৪ সালের জুলাইয়ের ভুক্তভোগীদের আরও ভালো বিচার প্রাপ্য। বাংলাদেশের এমন একটি ন্যায়বিচার প্রক্রিয়া প্রয়োজন, যা সব ধরনের পক্ষপাতের সন্দেহের বাইরে থাকবে এবং যামৃ ত্যুদণ্ডের মাধ্যমে আরও বেশি মানবাধিকার লঙ্ঘন ঘটাবে না।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনো ক্ষেত্রেই মৃত্যুদণ্ড সমর্থন করে না জানিয়ে বিবৃতিতে বলা হয়, অপরাধের ধরন বা পরিস্থিতি, ব্যক্তির দোষ বা নির্দোষ হওয়া অথবা রাষ্ট্র যে পদ্ধতিতে ফাঁসি কার্যকর করে, কোনো ক্ষেত্রেই তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করে না।

প্রসঙ্গত, অপরাধের চূড়ান্ত

শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, সারা বিশ্বে যেকোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে সমর্থন করে না এই সংস্থাটি। তাই দীর্ঘ বছর ধরে অ্যামনেস্টি বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের বিলোপ চায়। তারা দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডকে চূড়ান্ত অমানবিক ও অবমাননাকর শাস্তি হিসেবে প্রচার করে আসছে।

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারে থাকা অবস্থায় বাংলাদেশে বিচারবর্হিভূত হত্যা, গুম, হেফাজতে নির্যাতন ইত্যাদি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে ধারাবাহিক বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেসময় শেখ হাসিনা ও তার সরকার এসব বিবৃতিকে ‘টাকার বিনিময়ে’ বিএনপি-জামায়াতের প্রচার করা বলে উল্লেখ করতো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট