1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

কুয়েতে “প্রবাসীর জীবন” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

শাহিন আকন, কুয়েত।

২৭ শে আগস্ট ২০২৫, কুয়েত প্রবাসী লেখক, আ ক ম আজাদ এর রচিত “দি পাথফাইন্ডার পাবলিকেশন্স” থেকে প্রকাশিত প্রবাসীদের কাতারে দাঁড়িয়ে দেখা “প্রবাসীর জীবন” বইয়ের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় আব্বাসিয়া জমজম হোটেলে।
কুয়েত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা,সংগঠক ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন কুয়েত বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। প্রবাস বাংলা মিডিয়া ও দি পাথফাইন্ডার পাবলিকেশন্স”এর পরিচালক আমির হোসেন এর শৈল্পিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে “প্রবাসীর জীবন”” বইয়ের উপর আলোকপাত করেন কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক কামাল হোসেন, অনির্বাণ শিল্প-গোষ্ঠীর পরিচালক মোহাম্মদ শামসুদ্দোহা, ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন খোকন। প্রবাসীদের কাতারে দাঁড়িয়ে দেখা প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে লেখা “প্রবাসীর জীবন” বইয়ের মোড়ক উন্মোচনে কুয়েত কমিউনিটির বিশিষ্ট সংগঠক ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব রাশেদুল ইসলাম, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, আরিফ হোসেন,মোঃ জালাল উদ্দিন, আল-আমিন সরকার, মোহাম্মদ সেলিম,সাদেক রিপন, মোঃ বেলাল হোসেন, পেয়ার আহমেদ, বাবুল দাস, শাহ্ করিম, মোঃ মহিউদ্দিন প্রমুখ। প্রবাসী লেখক আ ক ম আজাদ এর প্রবাসীর জীবন বইটিতে প্রবাসীদের জীবনের সফলতা ব্যর্থতার বৃত্তান্তের পাশাপাশি দেশ ও প্রবাসে তাদের জীবনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অধিকার ও নিরাপত্তার কথা বলা হয়েছে। বইটিতে প্রবাসে সফল হওয়ার দিক নির্দেশনা ও বাস্তব রূপায়ন বর্ণিত হয়েছে। সুধিবর্গ আশা প্রকাশ করেন, বইটি “প্রবাসী পরিবার ও রাষ্ট্রের সঙ্গে প্রবাসীদের ভাবনার সেতুবন্ধন রচনা করবে”। প্রবাস বাংলা মিডিয়া কুয়েত থেকে চতুর্থ বই “প্রবাসীর অধিকার” নামক গ্রন্থে বিশ্বের প্রবাসী সাহিত্যিক, লেখক,সাংবাদিক ও গবেষকদের লেখা আহ্বান করা হয়েছে। নৈশ ভোজের মাধ্যমে প্রাণবন্ত সভাটি সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট