1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

মধ্যনগরে বিএনপি অফিসে হামলা ভাংচুরের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

শংকর ঋষি 
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

শংকর ঋষি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের নবগঠিত  মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে ভাংচুর, সাধারণ কর্মীদের উপর হামলা ও দোকানে লুটপাটের ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসায়িদ তালুকদারের বিরুদ্ধে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মধ্যনগর সদর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত  হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন,  গোড়াডোবা বিল সংক্রান্ত একটি মিথ্যা মামলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারের নির্দেশে ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন সাধারণ কর্মী আহত হয়েছেন এবং কয়েকটি দোকানে লুটপাট ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। তার নির্দেশেই আমাদের ওয়ার্ড অফিসে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড বিএনপির সাংগঠনিক ঐক্য ও ভাবমূর্তি ধ্বংস করছে।

বক্তারা আরও বলেন, যারা কর্মীদের উপর হামলা চালিয়েছে ও অফিস ভেঙেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের পথে কোনো বাধা সহ্য করা হবে না।

সমাবেশে বক্তব্য রাখেন মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, পরেশ সরকার, জাহাঙ্গীর মিয়া ও মজিদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মোশাহিদ তালুকদার ব্যক্তিগত স্বার্থে দলের ভেতরে বিভাজন তৈরি করে সংগঠনের ক্ষতি করছেন। তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক তদন্ত হওয়া প্রয়োজন। তিনি বিগত সরকারের আমলে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের আত্নীয় হিসেবে অনেক সরকারি টাকা  লুটপাট করেছে। এখন আওয়ামী লীগের লিটনের গোড়াডুবা বিল, সেই বিলের সেল্টার এখন মোসাহিদ তালুকদার দিয়ে বিএনপির লোকজনকে হামলা ও মামলায় জরাচ্ছেন।

বিক্ষোভে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। বক্তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে  দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারকে বহিষ্কারের দাবী জানান।

অভিযুক্ত মোসাহিদ তালুকদার বলেন, আমার নির্দেশে কোন বিএনপি অফিস ও  দোকান পাট ভাংচুর হয়নি। আমার সাথে  বিল কেন্দ্রিক একটা মামলা নিয়ে জামেলা ছিল। আমার পতিপক্ষের লোকজন আমাকে ফাঁসানোর জন মিথ্যা নাটক সাজিয়েছে।

মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত বলেন, গত রাতে ৬ নং  ওয়াড বিএনপির সভাপতি আমাকে জানিয়েছেন মোসাহিদ তালুকদারের লোকজন অফিসে হামলা ও ভাংচুর করেছে, কিছু লোকজন উপর আঘাত করেছে। সে আজকে লিখিত ভাবে অভিযোগ করবে, বাজারে তার বিরুদ্ধে ভিক্ষুব মিছিল ও  প্রতিবাদ সমাবেশ হয়েছে। আমরা জরুরী বৈঠক ডেকে সকলের মতামত নিয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নিবো।

##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট