1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মাণের দাবিতে. ২ ঘন্টা সড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

সামিরুল হক বাছির মাহমুদ( ধর্মপাশা) সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত সড়কটি দ্রুত পূর্ণ নির্মাণের দাবিতে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার আন্দোলন ধর্মপাশা । সোমবার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবরোধ চলাকালে যান চলাচল বন্ধ হয়ে যায়,কর্মসূচিতে নাগরিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ধর্মপাশায় এসে কাগজপত্রসহ আলোচনায় বসতে হবে। জনগণের দাবি উপেক্ষা করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তারা আরও বলেন, আর তালবাহানা নয়, জনগণের অধিকার আদায়ে আমরা আন্দোলন করছি এবং করবও। অতি শীঘ্রই এই রাস্তাটি পূর্ণ সংস্কার করতে হবে। অবরোধ কর্মসূচি সঞ্চালনা করেন নাজমুল ইসলাম তপু। বক্তব্য রাখেন, আজহারুল ইসলাম দীপ্ত, মুফতী যোবায়ের আলম, মুফতী মুফিদ আহমদ, সামিউল ইসলাম সৌরভ, অনিক মজুমদার, মুফতী মুহসিন উদ্দিন, মাও: সদরুল আমিন প্রমুখ।

সভাপতিত্ব করেন মোল্লা মাহমুদ হাসান, প্রধান সমন্বয়কারী, নাগরিক অধিকার আন্দোলন, ধর্মপাশা।স্থানীয় নাগরিকরা জানান, দীর্ঘদিন ধরে ধর্মপাশা-গাছতলা সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। এ সড়ক সংস্কারের দাবিতে এর আগেও কয়েকবার আন্দোলন হয়েছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

শামীম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (সড়ক বিভাগ) নেত্রকোনা,তিনি বলেন, ১৩ কোটি টাকার একটি বরাদ্দ হয়েছে। এই মাসেই জিও (GO) জারি হলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কাজ শুরু করতে পারব। কাজটি একদম স্থায়ীভাবে করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট