1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

পঞ্চগড়ে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া পূর্ণিমা রাশ মেলার প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

সুকুমার বাবু দাস, বিশেষ প্রতিনিধি: পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ঐতিহ্যবাহী আলোয়াখোয়া পূর্ণিমা রাশ মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ অক্টোবর ২০২৫, সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক জনাব মোঃ সাবেত আলী। এসময় উপস্থিত ছিলেন,আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার, পঞ্চগড় জেলা যুব শক্তির আহ্বায়ক মো: আবু কায়েস, আটোয়ারী উপজেলা জাতীয় নাগরিক পার্টি (NCP) এর প্রধান সভাপতি মো:জয়নুদ্দিন, আটোয়ারী উপজেলা জামাতি ইসলামের আমির মো:বজলুর রহমান, মৌলানা মো: ইউনুস, আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম দুলাল,অটোয়ারী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার (গণমাধ্যম) কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় রাশ মেলাকে সফল ভাবে পরিচালনা করার লক্ষ্যে নতুন গণ সমর্থনে আলোয়াখোয়া পূর্ণিমা রাস মেলার মেলা পরিচালনা কমিটির জন্য (আটোয়ারী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান) মো:শাহাজাহান আলীকে সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার জন্য নানা দিক নিয়ে আলোচনা করা হয়। নিরাপত্তা, পরিবেশ স্বচ্ছতা, যানবাহন নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক আয়োজনসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এবারের আলোয়াখোয়া পূর্ণিমা রাশ মেলায় ব্যাপক উৎসবমুখর পরিবেশে আগত দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে সভায় জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট