1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

কেসিসিতে কোভিড রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগের ৩৭টি পৌরসভায় লোকাল গভার্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি শীর্ষক প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশল সংক্রান্ত কর্মশালা ২৬ অক্টোবর (রবিবার) দুপুরে খুলনা সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লোকাল গভার্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্ট এর উদ্দেশ্য হলো নগরীতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি জোরদার করা এবং মহামারি, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মানুষের যে ক্ষতি হয়েছে তা পূরণে সহযোগিতা করা। কোভিডের সময় প্রচুর মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছেন। আগামীতে এমন পরিস্থিতি মোকাবেলায় সবাই যেন প্রস্তুত থাকতে পারে সে লক্ষ্যে এই প্রকল্প কাজ করে চলেছে। খুলনা বিভাগের ৩৭টি পৌরসভা এবং খুলনা সিটি কর্পোরেশন এ প্রকল্পের আওতায় আছে। তিনি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বলেন, অপচয় না করে কাজের গতি বৃদ্ধি করতে হবে। খুলনা বিভাগে চলমান প্রকল্পের কাজের অগ্রগতি অবকাঠামোগত ক্ষেত্রে ৮৪ শতাংশ। তিনি আশা করেন নির্দিষ্ট সময়ের মধ্যে এ প্রকল্পেরকাজ শেষ হবে। এলজিসিআরআরপি’র প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমান-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মোঃ বাবুল মিঞা, খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, এলজিডি’র খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাঃ নূরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট