1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

ফুলপুরে আওয়ামী লীগ কর্মীর প্রভাব বিস্তার ও স্থানীয় নাগরিককে হয়রানির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ নং বওলা ইউনিয়নের কোকাইল ২য় খন্ড গ্রামে আওয়ামী লীগের এক কর্মীর বিরুদ্ধে প্রভাব খাটানো ও সামাজিকভাবে একজন প্রতিবেশীকে হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মো: নাঈম মন্ডল। তিনি স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং তার পিতার নাম মো: হাসেম মিয়া।স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নাঈম মন্ডল পাশের বাড়ির শামীম মিয়াকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিক এবং পুলিশ ডেকে এনে শামীম মিয়ার সামাজিক সম্মানহানির চেষ্টা করেন এবং গ্রেপ্তারের প্রভাব খাটান।তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা চলছে।এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নাঈম মন্ডল রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ রয়েছে—যার মধ্যে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটানো অন্যতম।স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, যেন সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট