1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে,অধ্যক্ষের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

এস. এম. কে. মিজান,ময়মনসিংহ।

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ম স্থান অধিকার করেছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে। এরই ধারাবাহিকতায় আজ ১৯ অক্টোবর রবিবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সাংবাদিকদের সাথে মত বিনিময় এবং সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ড. মো: আতাউর রহমান ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কেবি কলেজ প্রথম হওয়ায় বিভিন্ন আলোচনা করেন এবং কলেজ প্রোফাইল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। পাশের হারে ময়মনসিংহে ১ম স্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ।স্থানীয়ভাবে এটি কেবি কলেজ নামেও পরিচিত। প্রতিষ্ঠানটির পাশের হার ৯৯.৪৭। বৃহস্পতিবার সারাদেশে দেশের সব উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।এবারে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৭৫৮ জন।এবং এরই মাঝে উত্তীর্ণ হয়েছে ৭৫৪ জন পরীক্ষার্থী। তাদের মাঝে জিপিএ-৫ পেয়েছে ৩৭৬ জন শিক্ষার্থী ।পাশের দিক থেকে ময়মনসিংহের বোর্ডে প্রথম স্থানে অধিকার করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে। এর পেছনে রয়েছে সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা। তিনি আরো বলেন, উপাচার্য ও গভর্নিং বোর্ডের সহযোগিতা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিবেদিত অংশগ্রহণের সম্মিলিত ফলেই এই সাফল্য এসেছে। আমরা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশেষভাবে তিনি ধন্যবাদ জানান কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বি এম আব্দুল্লাহকে ২৫ ব্যাচের প্রি টেস্ট পরবর্তী সময় থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত একাডেমিক কার্যক্রম কো -অর্ডিনেট করার জন্য।আজকের সংবাদ সম্মেলনে তিনি অত্র কলেজ পরিচালনা এবং নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং সাংবাদিক কাছে অত্র কলেজের ফলাফল এর মান ধরে রাখার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট