1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

খুলনার দাকোপে মৎস্য চাষিদের সচেতনতায় প্রচারাভিযান সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবি ও মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত। “জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এই শ্লোগানে বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপের বারুইখালী এলাকায় খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ সামছু উদ্দিন, দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন, উপজেলা ফিশারিজ অফিসার বিপুল কুমার সাহা। বক্তৃতা করেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর ড. রফিকুল ইসলাম খান, ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট মাসুদুর রহমান, শিক্ষক সৌমিত্র কুমার বাইন, মনিশংকর বর্মন, মিতালী দেবী শিউলি, পার্থ প্রতীম রায়, মৃগাঙ্গ বাইন, মোঃ আবুল কালাম আজাদ, কুন্তল কুমার বর্মন এবং সালমান গাজী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের জাতীয় প্রশিক্ষক কিংকর চন্দ্র সাহা। এর আগে সকাল ৮ টায় কমিউনিটির সদস্যদের অংশ গ্রহনে খলিষা নদী তীরে প্রচার র‌্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকল্পের বিষয় ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট