1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নরসিংদী পাঁচদোনা ব্রিজ সংলগ্ন অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৭ শ্রমিক, ৩ জন আশঙ্কাজনক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা( শিলমান্দী) এলাকায় একটি অবৈধ ব্যাটারি পুনঃপ্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সকালের দিকে পুরাতন ব্যাটারি থেকে সিসা (Lead) তৈরির সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন ব্যাটারির ভেতরের সিসা গলানোর সময় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সাতজন শ্রমিক আগুনে পুড়ে আহত হন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কারখানাটি কোনো অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে। এবং একজন পুলিশ অফিসারের নাম ভাঙ্গিয়ে এ অবৈধ ব্যাটারি কারখানাটি চলছে ।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অবৈধ ব্যাটারি ও সিসা কারখানা শুধু দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে না, আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি তৈরি করছে।
নরসিংদী সরকারি কলেজের পরিবেশবিদ নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বলেন,

> “ব্যাটারি থেকে সিসা গলানোর সময় বিষাক্ত ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে। এটি শ্বাসকষ্ট, কিডনি ও স্নায়ুজনিত রোগ সৃষ্টি করে। এমন কারখানা অবিলম্বে বন্ধ করা জরুরি।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, পরিবেশ অধিদপ্তরের নীরবতার সুযোগে এসব কারখানা আবাসিক এলাকায় গজিয়ে উঠেছে। দুর্ঘটনার পরও কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। নরসিংদী পুলিশ লাইন সংলগ্ন, মাধবদী পুকুরপাড়, মদনগঞ্জ লাইন, তিথি টেক্সটাইলে পিছনে এবং মাধবদী সাগরদী ব্যাটারি কারখানা রয়েছে আবাসিক এলাকায় ।
এগুলো বন্ধ না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ।
জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক পরিবেশ উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি । নরসিংদী পরিবেশ অধিদপ্তরের চোখে কাঠের চশমা তারা দেখিও না দেখার ভান করছে ।

এ ঘটনার বিষয়ে প্রশাসনের দ্রুত তদন্ত ও সকল অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট