1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির আসন্ন আহ্বায়ক কমিটিতে মো. আব্দুল মান্নানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করার দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে তৃণমূলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তেরর কর্মীবৃন্দের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

বিকাল চারটার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফখরুজ্জামান রায়হান মেম্বার। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মো. আব্দুল মান্নান একজন ত্যাগী, পরীক্ষিত এবং জনবান্ধব রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করে আসছেন। তৃণমূলের আস্থাভাজন এই নেতাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করলে উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং দলীয় কার্যক্রম গতিশীল হবে।

এ সময় বক্তারা কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, তৃণমূলের মতামতকে মূল্যায়ন করে মো. আব্দুল মান্নানকে আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য।

সভায় ও বিক্ষোভ মিছিলে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, মৎস্যজীবিদল, প্রজন্ম দলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. আব্দুল মান্নান ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে ১৯৯০ সালে ঝিনাইগাতী শহর শাখা ছাত্রদলের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে উপজেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ সালে উপজেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও ২০১০ সালে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবদলের সভাপতি নির্বাচিত হয়। ২০১৩ সালে উপজেলা যুবদলের সভাপতি থাকাবস্থায় উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন। ২০১৪ সাল থেকে পর পর দুইবার জেলা বিএনপি’র সদস্য পদে মনোনীত হন। ২০১৭ সালে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২১ সালে পুনরায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন। পরে আহবায়ক ও সিনিয়র যুগ্ন আহবায়ক মৃত্যুবরণ করায় তিনি উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট