1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

অভাবের গল্পে হারিয়ে গেছে সিফাতের শৈশব ও স্কুলব্যাগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

আলমগীর হোসাইন, হিজলা (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়া গ্রামের চার সন্তানের জননী মারুফা বেগম এখন চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে দিন পার করছেন। বছর দেড়েক আগে স্বামী মোঃ রাসেল মাতাব্বর অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্ত্রী ও সন্তানদের ফেলে চলে যাওয়ার পর থেকেই নেমে এসেছে অনাহার-অভাবের কালো ছায়া।

কান্নাজড়িত কণ্ঠে মারুফা বেগম বলেন,

> “দেড় বছর হলো আমার স্বামী আমাদের ফেলে চলে গেছে। চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়। অনেক সময় না খেয়ে থাকতে হয়। আমার ছেলে পড়াশোনা ছেড়ে এখন গাঙ্গে কাজ করে আমাদের খাওয়ানোর জন্য। আমি শুধু চাই, আমার স্বামী যেন ফিরে আসে।”

চৌদ্দ বছর আগে একই গ্রামের নুরুল ইসলাম মাতাব্বরের ছেলে মোঃ রাসেল মাতাব্বরের সঙ্গে বিয়ে হয় মারুফা বেগমের। সংসারটি চলছিল সুখে-শান্তিতে। কিন্তু বছর দেড়েক আগে গ্রামের নজির হাওলাদারের বিবাহিত মেয়ে খালেদার সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন রাসেল। পরে খালেদাকে নিয়ে পালিয়ে যান তিনি। এরপর থেকে আর স্ত্রী-সন্তানদের কোনো খোঁজখবর রাখেননি।

রাসেলের বাবা নুরুল ইসলাম মাতাব্বর বলেন,

> “রাসেল চলে যাওয়ার পর তার স্ত্রী ও সন্তানরা অনাহারে-অর্ধাহারে দিন কাটায়। আমার নাতি সিফাত স্কুলে যেত, এখন সংসার চালানোর জন্য গাঙ্গে কাজ করতে হয়। ওদের নামে কোনো সরকারি সহায়তার কার্ডও নেই। যদি সরকারি সহায়তা পেত, ওরা হয়তো একটু ভালোভাবে বাঁচতে পারত।”

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বড় মেয়ে সিনথিয়া জানায়,

> “আমাদের দাদু এখনো যতটা পারেন দেখেন, কিন্তু আমাদের চলা খুব কষ্টের। আমার ভাই পড়াশোনা ছেড়ে কাজে যায়। বাবা গত কোরবানির ঈদের আগে এসেছিলেন, দুই দিন পর আবার কিছু না বলে চলে গেছেন।”

এলাকাবাসীর অভিযোগ, নজির হাওলাদারের মেয়ে খালেদা পূর্বেও তিনটি সংসার নষ্ট করেছেন।

তারা বলেন, সরকারের দৃষ্টি পড়লে এই অসহায় পরিবারটি হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট