1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

যমুনার নদীর চরের জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত না দেবার দাবীতে বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

শ্পেশাল প্রতিনিধিঃমোঃআব্দুর রহিম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনায় জেগে ওঠা মনসুর নগর চরের জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত না দিতে বিক্ষোভ মিছিল করেছে চরাঞ্চলবাসী। বুধবার দুপুরে মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ী গ্রামের সহস্রাধিক মানুষ মিছিল নিয়ে এসে কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাঈমা জাহান সুমাইয়ার অফিসে স্মারকলিপি প্রদান করেছে।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির নেতা ও বিশিষ্ট কবি আলতাফ হোসেন মাস্টার, মনসুরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, কৃষকনেতা আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, কেএম বেলাল হোসেন প্রমূখ।
বক্তাগণ উল্লেখ করেন, ১২ নম্বর মনসুরনগর ইউনিয়নের এসএ ৫৬ এবং আরএস ৫৩ এর ভূমির মালিকগণ পূর্বে সিএস মূলে মালিকানাপ্রাপ্ত হন। ওই সময় সিকস্তি জমির কিছু অংশ তৎকালিন জমিদারের নামে রেকর্ড হয়। পরবর্তিতে সিকস্তি জমি পয়স্তি হলে সেখানকার জনগণ জমিদারকে সেলামী দিয়ে ওই জমির পত্তন নেন। এমতাবস্থায় ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত ওই জমিগুলো ওই প্রজাদের নামে এস এ রেকর্ড হয়। এরপর থেকে তারা যথারীতি খাজনা দিয়ে আসছিলেন। কিন্তু আরএস রেকর্ডের সময় (১৯৭৮-১৯৮০) ওই জমির কিছু অংশ নদীসিকস্তি হলেও ভ্রমাত্মকভাবে পুরো জমিই সিকস্তি দেখিয়ে সরকারের নামে আরএস রেকর্ড হয়। কিন্তু তখন থেকেই সেখানকার জনগণ সেসব জমি ভোগদখল করে আসছেন। ওইসব জমির খাজনা ২০০৫ সাল পর্যন্ত তারা পরিশোধও করেছেন। তারা আরও উল্লেখ করেন, পুরো জমিই এখন জনগণের দখলে। জমিতে ফসল ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, খেলার মাঠ, হাট বাজার রয়েছে। এমতাবস্থায় ওইসব জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়ায় সেখানে উভয় পক্ষের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়েছে। বক্তাগণ সরেজমিন দেখে সিএস ও এসএমূলে জমির মালিকদেরকে পূর্নবহালের দাবী জানান।
কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাঈমা জাহান সুমাইয়া জানান, চরের জনগণ স্মারকলিপি দিয়েছেন। দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট