1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নন্দীগ্রামে দীর্ঘ বঞ্চনার জনপদে লাগলো উন্নয়নের ছোঁয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :মোঃ তানসেন আলী মন্টু

বগুড়ার নন্দীগ্রামে দীর্ঘ বঞ্চনার গ্রামীণ জনপদের মুক্তি মিলছে। অবকাঠামোর উন্নয়ন ও সংস্কার কাজ চলমান রয়েছে। যোগাযোগ ব্যবস্থা কাঁচা থেকে সোলিং, সিসি ঢালাই, মাটির রাস্তা সংস্কার এবং শিক্ষা প্রতিষ্ঠানে লেগেছে উন্নয়নের ছোঁয়া।

উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের জনপদে উন্নয়ন বঞ্চনার পর গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী। যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ায় জনগোষ্ঠীর দুর্ভোগ থেকে মুক্তি মিলছে।

গতকাল মঙ্গলবার ভাটরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাহাবুর রহমান। মাটিহাঁস মন্ডলপাড়া পাকা রাস্তা থেকে লিটনের বাড়ির দিকে রাস্তা দীর্ঘ উন্নয়ন বঞ্চনায় দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা।

সিসি ঢালাই কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মাহমুদ, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তাছুর রহমান তোতা।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পান মাহাবুর রহমান। তার প্রচেষ্টায় গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে। সকল কাজে অনিয়ম ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করেছেন। এলাকাবাসীর উপস্থিতিতে উন্নয়ন কার্যক্রম করায় প্রশংসা কুড়াচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট