1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

খুলনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

‘স্থানীয় ও বৈশ্বিক কর্মকান্ডের চালিকাশক্তি বয়স্ক ব্যক্তিরা: আমাদের আকাঙ্খা, আমাদের মঙ্গল, আমাদের অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে ০৭ অক্টোবর (মঙ্গলবার) সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষা করা সকলের দায়িত্ব। প্রবীণেরা সমাজের বোঝা নয়, আমাদের গর্ব। তাদের শ্রম ও মেধার বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। সামাজিক বেষ্টনীর আওতায় প্রবীণ ব্যক্তিদের বলয় বৃদ্ধি করা হয়েছে। আটটি বিভাগে তাদের জন্য প্রবীণ নিবাস গড়ে তোলা হয়েছে। বর্তমানে ৬১ লাখ প্রবীণ ব্যক্তিকে বয়স্কভাতার আওতায় আনা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশে^ প্রবীণ জনসংখ্যা ১২শত বিলিয়ন, যা ২০৫০ সালে দুই মিলিয়নে দাঁড়াবে। আমাদের দেশে বর্তমানে এক কোটি ৩০ লাখ প্রবীণ ব্যক্তি রয়েছে, যা ২০২৬ সালে এক কোটি ৮০ লাখে পৌঁছাবে। সরকার প্রবীণদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ সাইদুল হাসান। অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিরা বক্তৃতা করেন। অনুষ্ঠান শেষে ১০ জন প্রবীণের মাঝে ছড়ি বিতরণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে জেলা সমাজসেবা কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর আগে খুলনা রেলওয়েস্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট