1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

রূপসা নদীতে ডুবলো সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনার রূপসা নদীর কাস্টমঘাটে নোঙর করা অবস্থায় সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’ ডুবে গেছে। সোমবার (৬ অক্টোবর) ভোরে জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। প্রয়োজনীয় মেরামত কাজ শেষে জাহাজটিতে গোসলের পানি লোড করা ও বাথরুমের ফ্লাশ পরীক্ষা করা হচ্ছিল। অসাবধানতাবশত পানি ওভারলোড হয়ে জাহাজটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে যায়। এ সময় পানি ঢুকে জাহাজটি রূপসা নদীতে ডুবে যায়। ঘটনার সময় ভাটি থাকায় কিছু অংশ দেখা যাচ্ছিল। কিন্তু জোয়ারের সময় জাহাজটি সম্পূর্ণ তলিয়ে যায়। সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন – টোয়াসের সাধারণ সম্পাদক নাজমুল আযম ডেভিড বলেন, ‘জাহাজটি সুন্দরবন থেকে ৪ অক্টোবর ফিরেছে। এটিতে ৩২টি কেবিনে ৭৫ জনের ধারণক্ষমতা ছিল। জাহাজটিকে এ মৌসুমেই শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছিল। একটি ট্যুর শেষ করে প্রয়োজনীয় মেরামত কাজ শেষে পরবর্তী ট্যুরের জন্য প্রস্তুতি চলছিল। কিন্তু অসাবধানতাবশত জাহাজটি ডুবে সব শেষ হয়ে গেলো। এখন উদ্ধার করার পর জাহাজটিকে নতুনভাবে সাজাতে হবে। সবকিছু নতুন করে করা প্রয়োজন হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট