1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ০৬ অক্টোবর (সোমবার) সকালে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’। খুলনা মহিলা বিষয়ক দপ্তর ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুরা আগামী দিনের কর্ণধার। শিশুর শারীরিক, মানসিক, সাংস্কৃতিক, শিক্ষার বিকাশসহ সকল অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে। তবেই এই শিশু দিবস উদযাপন সার্থক হবে। শিশুর প্রতি কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। শিশুরা স্নেহ-মমতা, জ্ঞান-বিজ্ঞান ও মুক্ত চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠলে আগামী দিনের বিশ্বে তার ইতিবাচক প্রভাব পড়বে। শিশুদের ধর্মীয় শিক্ষা দিতে হবে। আমরা বাসযোগ্য ও শিশুবান্ধব পৃথিবী রেখে যেতে চাই। প্রতিটি পরিবার, স্কুল, প্রতিষ্ঠান হবে শিশুবান্ধব। আমাদের শিশুরাই বাংলাদেশকে শীর্ষ স্থানে নিয়ে যাবে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম ও মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। পরে শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট