1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোপালপুরে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী একাদশ ২-০ গোলে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি তাজলিমা খাতুন

টাঙ্গাইল জেলার গোপালপুরের হেমনগর কলেজ মাঠে এক উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার ৩ অক্টোবর বিকেলে হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপির উদ্যোগে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন গোপালপুর নারী ফুটবল একাদশ বনাম ধনবাড়ী নারী ফুটবল একাদশ।ম্যাচের শুরু থেকেই ছিলো টানটান উত্তেজনা ও দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দুই দলের খেলোয়াড়রা চমৎকার দক্ষতা ও নান্দনিক ক্রীড়া কৌশল প্রদর্শন করে উপস্থিত দর্শক ও ক্রীড়া মোদিদের মন জয় করে নেয়। খেলায় গোপালপুর নারী ফুটবল একাদশ ধনবাড়ী নারী ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা বিজয়ী হয়।ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধক ও সভাপতিত্ব করেন ভিপি গোলাম রোজ তালুকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী কোচ ও বর্তমানে বাফুফে এলিট একাডেমির ইউথ ডেভেলপমেন্ট-এর হেড কোচ গোলাম রব্বানী ছোটন, ওয়াসার উপ প্রধান রাজস্ব কর্মকর্তা মো: এনায়েত করিম তালুকদার বাদল, হেমনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহের মাকসুদ,হেমনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম মেম্বার,ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল মেম্বার,মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল টিমের কোচ গোলাম রায়হান বাপন, হেমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,উপজেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি নাজমুল ইসলাম শিশির প্রমূখ।এছাড়াও উক্ত খেলায় দর্শকবৃন্দ,ছাত্র-ছাত্রীবৃন্দ,স্থানীয় ক্রীড়ানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।উপস্থিত বক্তাদের বক্তব্যে যে বিষয়টি আলোচিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য :স্থানীয় পর্যায়ের সকল খেলাধুলায় নারীদের উৎসাহিত করতে এবং নারীদের অংশগ্রহণ বাড়াতে গোপালপুরে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট সহ অন্যান্য ইভেন্ট আয়োজন করতে আয়োজকরা বদ্ধপরিকর। অভিযান নিউজ টিভি সংবাদ গোপালপুর টাঙ্গাইল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট