1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আইপি টিভির আনুষ্ঠানিক চ্যালেঞ্জ নিয়ে অভিযান নিউজ টিভি অনলাইন এর বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

আইপি টিভির আনুষ্ঠানিক চ্যালেঞ্জ নিয়ে অভিযান নিউজ টিভি অনলাইন এর বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

এস. এম. কে. মিজান
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, অভিযান নিউজ টিভি অনলাইন।
আজ (০৩ অক্টোবর) শুক্রবা দিনব্যাপী অনুষ্ঠিত হলো গাজিপুরের ন্যাশনাল পার্কে অভিযান নিউজ টিভি অনলাইন এর প্রতিনিধি সম্মেলন এবং মিলনমেলা। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছেন দেশের ৮ টি বিভাগ থেকেই নিয়জিত সম্মানিত প্রতিনিধিবৃন্দ।অ নুষ্ঠান শুরু হয় সকাল ১০ টায়। একে একে সকল প্রতিনিধিগণ তাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন। আলোচনা সভা এবং ফটোসেশান পর্বের পর জুময়ার নামাজ এর বিরতি ছিলো। বিরতি শেষে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ মূল্যবান কিছু দিক নির্দেশনা এবং পরামর্শমূলক বক্তব্য দেন।এর পর অভিযান নিউজ টিভি অনলাইনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম. কে. মিজান চ্যানেল ও সমসাময়িক পারিপার্শ্বিক বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক দের কৃতজ্ঞতা এবং আন্তরিকতার সাথে ভালোবাসা প্রকাশ করেন। তিনি জানান আমরা শীঘ্রই আইপি টিভির আনুষ্ঠানিক কার্যক্রমে রুপান্তরিত হচ্ছি ইনশাআল্লাহ।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালার অধীনে নিয়ম মোতাবেক আইপি টিভির অনুমোদনের জন্য প্রচেষ্টা চলমান। অভিযান নিউজ টিভির যাত্রা আজ ৪ বছর ধরে চলমান রয়েছে। ২০২২ সালের শুরুতে এই চার বছর ধরে ৪ টি বাৎসরিক পিকনিক এবং মিলনমেলা সহ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এই চার সম্মেলনে ব্যাপকভাবে সাড়া পেয়েছে অভিযান নিউজ টিভি অনলাইন চ্যানেলটি। শুরুটা হয়েছে অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে। বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ে আইপি টিভির কার্যক্রমে পরিচালিত হওয়ার জন্য পরিকল্পনা গৃহীত হয়েছে। শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হবে আইপি টিভি অভিযান নিউজ টিভি এর।সম্মেলনে অভিযান নিউজ টিভি অনলাইনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকতার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বক্তারা বলেন, আজকের ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের গতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে।এ পরিস্থিতিতে সংবাদকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে সংবাদে থাকতে হবে সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা।পরিশেষে সকল আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে শুক্রবার বিকেল ৪ টায় প্রতিনিধি সম্মেলনের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট