1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নন্দীগ্রামে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, আতঙ্ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :

বগুড়ার নন্দীগ্রামে জঙ্গল থেকে রিপন আকন্দ (৪৫) নামের ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর লাশ গুম করে দুর্বৃত্তরা। ভাড়ায় ভাড়ায় চালিত ইজিবাইকের সন্ধান মেলেনি। এ উপজেলায় হঠাৎই নৃশংস ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত।

গতকাল মঙ্গলবার দুপুরে শাজাহানপুর উপজেলার সীমান্তবর্তী বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার নুন্দহ মাদ্রাসার পাশের জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রিপন আকন্দ শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্টি এলাকার বদিউজ্জামানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রিপন রাতভর ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে ফিরতেন ভোর-সকালে। ঘটনার দিন রিপন বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। শঙ্কায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

স্থানীয়রা জানান, সকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশের জঙ্গলে লাশ দেখে পুলিশে খবর দেন। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে বলে ধারণা করা হচ্ছে। হত্যা ও ছিনতাই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ছায়া তদন্তে নেমেছে পুলিশ, র‍্যাব, গোয়েন্দা, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত রিপনের ভাই নান্নু মিয়া বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতে রিপন ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বের হয়। ঘটনার দিন গাড়িদহ থেকে তিনজন যাত্রী নেয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। নুন্দহ মাদ্রাসা এলাকায় রিপনের লাশ পাওয়া গেছে। তাকে হত্যা করে লাশ গুম করতেই সেখানে ফেলে গেছে। হত্যার পর ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে খুনিরা। নৃশংস এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছে পরিবার।

নন্দীগ্রাম-কাহালু সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নাকের কাছে রক্ত ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ভিকটিম ইজিবাইক চালকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট