1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

হিজলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি: আলমগীর হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির সমর্থনে হিজলা উপজেলা জামায়াত ইসলামী শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। বিকাল ৪টায় উপজেলা বাসস্ট্যান্ডস্থ শহীদ বাকি বিল্লাহ পাঠাগার চত্বরে এ কর্মসূচির সূচনা হয়। সেখান থেকে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজনসহ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন। তিনি বলেন, “পিআর ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা এবারের নির্বাচনে কাউকে ভোট ডাকাতি করতে দেব না। এজন্য নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির সঞ্চালনা করেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট