1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ পরিবহন চালককে জরিমানা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে জেলা শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২৪ তারিখ  বুধবার ‍বিকেলে সদর উপজেলার গৌরীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লংঘনের দায়ে ৬ জন পরিবহন চালককে জরিমানা করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে  প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা 

পরিবেশ অধিদপ্তর, শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘন করে এক শ্রেণির পরিবহন চালক দীর্ঘদিন ধরে বাস ও ট্রাকে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে চলেছেন। এর ফলে সৃষ্ট শব্দ দূষণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

এমন অবস্থার প্রেক্ষাপটে গৌরীপুর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘনের দায়ে ৬ জন ট্রাক ও বাস চালককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। একইসঙ্গে আদালতের নির্দেশে ১২টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ট্রাক ও বাস চালকেরা তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন। 

অভিযানকালে পুলিশ লাইন্স এর পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। 

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট