1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

বিএনপি কোনো মাফিয়াদের সমর্থন করে না : আব্দুল আজিজ হিরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার বিএনপি নেতা ও জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা বলেছেন, নির্বাচন অবশ্যই হবে এবং জনগণের ভোটেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। একটি গোষ্ঠী বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেছে। সকল ষড়যন্ত্র, সাইবার বুলিং, অপশক্তি প্রতিহত করতে প্রজন্মদল নেতাকর্মীরা প্রস্তুত আছে। আমরা উড়ে এসে জুড়ে বসিনি। অপশক্তির অপতৎপরতা প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত মাফিয়াদের সমর্থন করে না বিএনপি।

রোববার বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন আব্দুল আজিজ হিরা।

বগুড়া সদর উপজেলা প্রজন্মদল আহ্বায়ক রাসেল শেখের ব্যবস্থাপনায় ও সদস্য সচিব রেজাউল সরকার রেজার নেতৃত্বে নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দেন। রেলওয়ে ট্রাস্ট মার্কেট থেকে সাতমাথা পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন জেলা প্রজন্মদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি নিপন, নীরেশ চন্দ্র ভৌমিক, আবুল কাসেম, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম রফিক, খাইরুল হাসান কোমল, শায়েস্তা খান, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম, শহর যুবদলের সহ সভাপতি রায়হান শরীফ মাসুম, প্রজন্মদল নেতা মোফাচ্ছেরুল হক নীরব, আব্দুল হাকিম, জামাল হোসেন, জনি শেখ, গোফফার আলী ডাবলু, রাসেল রহমান, মমিনুল ইসলাম, আল আরেফিন আলিফ, আসলাম বিশ্বাস, রেজাউল করিম, আব্দুল আহাদ খোকন, মহসীন আলী প্রমুখ।

বগুড়া।
২১ সেপ্টেম্বর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট