1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

বিএডিসি’র সার ডিলারকে লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর জেলা প্রতিনিধি।

শেরপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয়ের দায়ে এক বিএডিসি সার ডিলারকে ১ লাখ টাকা ও লাইসেন্স ছাড়া সার বিক্রি করায় অপর ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সঙ্কট দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে শহরের আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বেশি দামে সার বিক্রির প্রমাণ পেয়ে বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। একইসাথে লাইসেন্স ছাড়া সার বিক্রয় করায় ওই বাজারের কীটনাশক বিক্রেতা শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃআনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির কোন সুযোগ নেই। আমরা যেখানেই অভিযোগ পাচ্ছি, সেখানেই অভিযান পরিচালনা করছি। কৃষকের স্বার্থ রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট