1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

বগুড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

বগুড়া : প্রতিনিধি

বগুড়ার মোকামতলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা- টাঙ্গাইলের শফিপুর উপজেলার সিলিমপুর শেখচানা এলাকার শাহাদাত হোসেন (২২), কালু মিয়া (৩০), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনীরাম মহল্লার ঈদুল মিয়া (৩০), ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি এলাকার রবিউল ইসলাম (২১)।শুক্রবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনদিনের পৃথক অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে টানা তিনদিন চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে মোকামতলা পুলিশ। ২৪০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধারসহ হাতেনাতে দুইজন গ্রেপ্তার হয়। পরদিন চেকপোস্টে এনএস পরিবহনের বাস তল্লাশি করে চার কেজি গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তার হয় আরও একজন। সবশেষ শুক্রবার চেকপোস্ট বসিয়ে দুই কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট