1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

সিইসি’র আসন কর্তনের প্রতিবাদে রামপালে সর্বাত্মক অবরোধ চলছে, জনজীবন বিপর্যস্ত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

জাতীয় সংসদীয় বাগেরহাট-০৪ আসন বিলুপ্ত ও বাগেরহাট-০৩ আসন বিভাজনের প্রতিবাদে বাগেরহাট জুড়ে চলছে সর্বাত্মক হরতাল, অবরোধ। বুধবার (১০ সেপ্টেম্বর) সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকা তৃতীয় দফার এ অবরোধ কর্মসূচি চলমান থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।জেলাজুড়ে সর্বাত্মক অবরোধ ও হরতালের কারণে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ইপিজেড, শিল্প-কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার বন্ধ রয়েছে। বন্দর জেটির কার্যক্রম ও খুলনা-মোংলা মহাসড়ক পথে এ বন্দরের পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। এ ছাড়াও সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।আসন পুনর্বহালের দাবিতে অবরোধ সফল করতে ভোর ৫ টা থেকেই উপজেলার সড়ক-মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সর্বস্তরের জনতা। তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষদের রাস্তায় রাস্তায় অবস্থান নিতে দেখা যায়। অবরোধের কারণে বাগেরহাটের কোনো উপজেলা থেকেই ভোরে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। চলছে না অভ্যন্তরীণ কোন যান। জরুরি প্রয়োজনে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। হাট-বাজার ও দোকান-পাট খোলা না থাকায় জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। তবে লক্ষণীয় বিষয় হলো, সিইসি’র আসন কর্তন ও পুনর্বিন্যাসের কারণে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে চরম ক্ষোভ প্রকাশ পেয়েছে। তারা সিইসি’র এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা আরো জানিয়েছেন, সিইসি তার সিদ্ধান্ত থেকে সরে না আসলে সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে সর্বাত্মক এ অবরোধ ও হরতাল কর্মসূচিসহ কঠোর কর্মসূচী দেয়া হবে। যতক্ষণ তারা বাগেরহাটের ৪ টি আসন ফিরে না পাবেন, ততক্ষণ কর্মসূচী চলমান থাকবে বলে জেলা বিএনপির প্রধান সমন্বয়ক আ. সালাম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট