1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

ঝিনাইগাতীতে হাঁসের খামার গড়ে স্বপ্ন দেখছেন আব্দুস সামাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার প্রতাব নগর গ্রামে নতুন করে হাঁসের খামার গড়ে তুলেছেন আলহাজ্ব আব্দুস সামাদ। দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর প্রায় সাত বছর আগে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। এরপর গ্রামে জমি ক্রয় করে বসতি গড়েন এবং কৃষি ও পশুপালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন।আব্দুস সামাদ স্থানীয়ভাবে দুই একর আয়তনের একটি পুকুর ১০ বছরের জন্য লিজ নিয়ে সেখানে মাছ চাষ শুরু করেন। পাশাপাশি দেশি হাঁসের খামার গড়ে তোলেন। বর্তমানে তার খামারে প্রায় তিন হাজার হাঁস রয়েছে, যেগুলো প্রতিদিন ডিম দিচ্ছে। সেই ডিম স্থানীয় বাজারে বিক্রি করে তিনি ভালো আয় করছেন।তিনি জানান, ‘মাছ ও হাঁসের সমন্বিত খামার করে যে পরিমাণ বিনিয়োগ করেছি, আশা করছি তার দ্বিগুণের বেশি লাভ হবে। এ উদ্যোগ সফল হলে সামনে আরও বড় আকারে খামার করার পরিকল্পনা রয়েছে।’তার খামারের মাধ্যমে ইতোমধ্যে দুইজন বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। একজন মাসে ১৫ হাজার টাকা এবং অন্যজন ৮ হাজার টাকা বেতনে কাজ করছেন। খামারটি এলাকায় দৃশ্যমান হওয়ায় অনেক শিক্ষিত বেকার যুবক এখন একই ধরনের উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন।এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ.টি.এম. ফায়েজুর আকন্দ বলেন, ‘আমি খামারটি পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। রোগবালাই নিয়ন্ত্রণেও খামারকে সহায়তা করা হয়েছে। এ ধরনের খামার থেকে ভালো লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বেকার যুবকরা প্রশিক্ষণ গ্রহণ করে এ পেশায় আগ্রহী হয়, তাহলে তারা যেমন স্বাবলম্বী হতে পারবে, তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।’স্বপ্নবাজ এই উদ্যোক্তার সফলতা এখন ঝিনাইগাতীর তরুণদের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট